বুলবুল: কৃষকদের ক্ষতি পোষাতে বরাদ্দ ৮০ কোটি টাকা
১১ নভেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। দেশের ১৬ জেলার ২ লাখ ৮৯ হাজার হেক্টর জমির ১৮ ধরনের ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমন বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্পসারণ অধিদফতরের পরিচালক চান্দি দাস কুণ্ড। তবে, ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হতে আরো ৩/৪ দিন সময় লাগবে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
কৃষি সম্পসারণ অধিদফতরের পরিচালক চান্দি দাস কুণ্ড বলেন, রোপা আমন বাতাসের তীব্রতায় নুয়ে পড়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি রোপা আমন যদি কাঁচা থাকে, তাহলে তুলে ঝুঁটি বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে। পেকে গেলে দ্রুত পানির ওপর থেকে কেটে তুলতে হবে। আমাদের মাঠ কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। তিনি আরো বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর, ফেনী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশি ফসলের ক্ষতি হয়েছে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা এরইমধ্যে ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুল শনিবার রাত ৯টার দিকে খুলনার সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪০ কিলোমিটার থাকলেও সুন্দরবনে প্রবেশের পর ধীরে-ধীরে গতি কমতে থাকে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি