৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ
১০ নভেম্বর ২০১৯, ০৬:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসবের পর্দা উঠেছে গত ৮ নভেম্বর। বরাবরের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের। ২৫ তম আসরে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে আসতে পারেননি অমিতাভ বচ্চন। এবারের আসরে বিশ্বের ৭৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যার মধ্যে ২১৩টি ফিচার এবং ১৫২টি স্বল্পদৈর্ঘ্য এবং ডকুমেন্টারি ফিল্ম থাকছে। উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
২৫ তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে দুটি চলচ্চিত্র। রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতীর কথা’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’। ১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘চন্দ্রাবতীর কথা’ চলচ্চিত্রটি কলকাতার রবীন্দ্র সদন ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গতকাল অন্যদিকে, ৯১ মিনিটের ‘আলফা’ প্রদর্শন হবে আজ। কলকাতার বিজলী সিনেমা হল ভেন্যুতে এটি প্রদর্শন হবে আজ। এমনটাই জানা গেছে, উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট সূত্রে।
ঢাকার এক রিকশা পেইন্টারকে ঘিরে আবর্তিত হয়েছে ‘আলফা’ চলচ্চিত্রের গল্প। তার চোখে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি। যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে তার মানিয়ে ওঠা এবং ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার তুলে ধরা হয়েছে এতে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দিলরুবা দোয়েল, হীরা চৌধুরী, এটিএম শামসুজ্জামান, ইশরাত নিশাত, মোস্তাফিজ নুর ইমরান, ভাস্কর রাসা প্রমুখ। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর এবং এশা ইউসুফ।
বিভাগ : বিনোদন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি