প্রধানমন্ত্রী বুধবার উদ্বোধন করবেন ৭টি বিদ্যুৎকেন্দ্র
১০ নভেম্বর ২০১৯, ০১:৫৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর (বুধবার) শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎকেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা অর্জনের লক্ষ্যে দ্রুত কাজ করছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এই বিদ্যুৎকেন্দ্রগুলের উদ্বোধন করবেন। তিনি বলেন, ৭টি বিদ্যুৎকেন্দ্র হলো- রংপুরে আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজিপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
শতভাগ বিদ্যুতায়নের আওতার ২৩ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা ও সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্দা সদর ও পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ, ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানী।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি