করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নেই বাংলাদেশ
চীনে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ২০টি দেশের মধ্যে নেই বাংলাদেশ। রয়েছে বাংলাদেশের দুই প্রতিবেশি ভারত ও মিয়ানমার। সম্প্রতি জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটি ও রবার্ট কচ ইনস্টিটিউটের এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
ভালোবাসা দিবস: মেহজাবিনের গালে ছয় সেলাই!
বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে হাজির হন। এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘অপরূপা’ নাটকে গালে ছয়টি গভীর কাটা দাগের সেলাই নিয়ে তাকে দেখা যাবে। নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। পরিচালনার পাশাপাশি এর রচনাও করেছেন নির্মাতা নিজে।
আফগানিস্তানে ভয়াবহ হামলায় বহু মার্কিন সেনা হতাহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে সামরিক পোশাক পরিহিত ব্যক্তিরা হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আমরা ইতোমধ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।
পলাশে জনশুমারির লোক নিয়োগে অনিয়মের অভিযোগ
নরসিংদীর পলাশ উপজেলায় পরিসংখ্যান অফিস কর্তৃক জনশুমারি ও গৃহশুমারির লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগকর্তারা সাধারণ প্রার্থীদের বাদ দিয়ে অধিকাংশ লোক জনপ্রতিনিধিদের পছন্দের তালিকা অনুযায়ী নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে সরকারী চাকরিজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকও রয়েছে। নিয়ম বহির্ভূত এসব লোক নিয়োগের ফলে সাধারণ প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
১২ মার্চ ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা
রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ১২ থেকে ১৪ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২০। মেলার আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। দেশ ও বিদেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে ৭৫টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গমাতার চরিত্রে নাবিলা!
এবার জানা গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এফডিসিতে এই চরিত্রে অডিশন দিয়েছেন তিনি।
করোনাভাইরাস: উহানে আরও একটি হাসপাতাল চালু
চীনের প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাণকেন্দ্র হুবেই প্রদেশের উহানে আরও একটি অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রায় দেড় হাজার শয্যার এই হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ধূমপান আপনার শিশু সন্তানের জন্য মহাবিপদ!
সর্দিকাশি থেকে শুরু করে দাঁতের ক্ষয়, এমনকী হজমের সমস্যা বা ডায়ারিয়া, বাচ্চাদের নানা অসুখবিসুখের অন্যতম কারণ সিগারেটসহ তামাকের ধোঁয়া। এমনকী, ১ বছরের কমবয়সী শিশুদের আচমকা মৃত্যুর (Sudden infant death syndrome বা SIDS) অন্যতম কারণ হতে পারে বাবা অথবা বাড়ির বড়দের ধূমপান।
কাল বাংলাদেশ-ভারত বিশ্বকাপ ফাইনাল
বাংলাদেশের যুবারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীরা।
ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামতে হবে: ড. কামাল হোসেন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অনির্বাচিতরা রাষ্ট্র চালাচ্ছে। সাধারণ মানুষ আজ বঞ্চিত। তাই জনগণকে ঐক্যবদ্ধ করে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে।
নরসিংদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা করেছে নরসিংদী সদর মডেল থানা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ: সিলেট জেলা বিজয়ী
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলায় নরসিংদীকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে সিলেট জেলা দল।
ইনস্টাগ্রাম ও টুইটার হ্যাকিংয়ের কবলে
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকারদের একটি গ্রুপ। শুক্রবার বিকেলে ‘আওয়ারমাইন’ নামে ওই হ্যাকিং গ্রুপটি ফেসবুক ও মেসেঞ্জারের টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যাকিংয়ের পর ‘এমন কি ফেসবুকও হ্যাক করা সম্ভব’ লিখে সতর্কবার্তা দেয়।
আসলেই কি মালয়েশিয়া চলে গেছেন আজহারি?
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। গত ২৯ জানুয়ারি তিনি নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে লেখেন, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছি।
দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৭ম
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৭ম অবস্থানে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বিএনপির সমাবেশ আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন: তথ্যমন্ত্রী
সমাবেশে খালেদা জিয়ার মুক্তি মিলবে না, বরং বিএনপির সমাবেশ আইন-আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
চার দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে তার চার দিনের সরকারি সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
চীন-বাংলাদেশ বাণিজ্য অব্যাহত রাখতে কৌশল খুঁজছে সরকার
চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে সারা বিশ্বে। দেশটির ভেতরে এ সংক্রমণের প্রভাব এত তীব্র যে চীনের অধিকাংশ অফিস ও ব্যাংক নববর্ষের ছুটির পর এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাংলাদেশি আমদানিকারকরা চেষ্টা করেও সেখানে এলসি খুলতে পারছেন না।
করোনা ভাইরাস: পাকিস্তানি শিক্ষার্থীদের উদ্ধার করবে ভারত!
একের পর এক দেশ যখন তাদের বাসিন্দাদের করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তখন ইসলামাবাদ নিজেদের দেশের মানুষকে আনতে উদাসীন ভূমিকা নিয়েছে। তারা বলছে চীন থেকে কোনো নাগরিককে দেশে ফিরিয়ে নেবে না। তবে ভারত বলছে চীনের উহান প্রদেশে আটকে পড়া পাকিস্তানি শিক্ষর্থীদের উদ্ধারের কাজে এগিয়ে যেতে পারে তারা।