ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস
০৭ জানুয়ারি ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল থেকে মুখে কালো কাপড় বেঁধে, শত শত শিক্ষার্থী ঢাবি ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন।
ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিনভর নানা কর্মসূচি রয়েছে তাদের। বিচারের দাবিতে শিক্ষার্থীরা রোকেয়া হলের সামনে প্রতিবাদী চিত্রাঙ্কন করেছেন।
এদিকে শিক্ষার্থী ধর্ষণ মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে মামলাটির তদন্ত ভার ডিবি উত্তরকে দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন।
সহপাঠীদের খবর দিলে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রোববার রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার রাত থেকেই বিক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগে প্রতিবাদী মিছিল করেন শিক্ষার্থীরা।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন