ইরানে বিধ্বস্ত প্লেনের ১৭৬ আরোহী নিহত
০৮ জানুয়ারি ২০২০, ০৩:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হওয়া প্লেনের ১৭৬ জন আরোহীই প্রাণ হারিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নকালে যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৭৬ জন আরোহী ছিল। যাদের কেউ-ই আর বেঁচে নেই বলে জানা গেছে।
প্রাথমিকভাবে প্লেনটিতে ১৮০ জন আরোহী ছিল বলে জানা গেলেও পরে ১৭৬ জন থাকার ব্যাপারটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ স্থানীয় সংবাদমাধ্যম।
প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
ইরানের অ্যাভিয়েশন সংস্থার মুখপাত্র রেজা জাফর জাদেহ বলেন, ঘটনাস্থলে অ্যাভিয়েশন বিভাগের তদন্ত দল পাঠানো হয়েছে। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
এর আগে ২০১৯ সালে ইরানের রাজধানী তেহরানে প্লেন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর ১৫ জনই প্রাণ হারিয়েছিল। ২০১৪ সালে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ৪৮ আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়। সেসময় ৩৯ জন নিহত হয়েছিল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা