বর্তমান সরকার পুরাতন ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী
০৭ জানুয়ারি ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) স্থাপিত মোটরসাইকেলের আধুনিক সংযোজন প্লান্ট আজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে এ প্লান্ট উদ্বোধন করেন।
উল্লেখ্য, এটলাস বাংলাদেশ লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর মধ্যে স্বাক্ষরিত কর্পোরেট পার্টনার চুক্তির আওতায় এ নতুন সংযোজন প্লান্ট স্থাপন করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। এ প্লান্টে দৈনিক টিভিএস ব্র্যান্ডের ২০০ মোটরসাইকেল সংযোজিত হবে। ফলে এবিএল এর নিজস্ব বাজার চাহিদা মিটিয়ে বছরে প্রায় ২০-২৫ হাজার মোটরসাইকেল টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডকে সরবরাহ করা যাবে। টিভিএস অটো প্রতিটি মোটরসাইকেল সংযোজন চার্জ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ ফি এবিএলকে প্রদান করবে।
এ উপলক্ষে এবিএল প্রাঙ্গণে মোটরসাইকেলের আধুনিক সংযোজন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ সময় এবিএল’র ব্যবস্থাপনা পরিচালক আ ন ম কামরুল ইসলাম, এবিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মুজিবুর রহমান এবং শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শ্রমিক-মালিক নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকার ষাটের দশকের পুরাতন ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে। এসব কারখানা লাভজনক করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বর্তমান সরকার কোনো লুটেরা সরকার নয় উল্লেখ করে তিনি বলেন, অতীতের সরকারগুলোর মত ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগ সরকার কোনো বন্ধ কারখানা বিক্রি করবে না। দেশের শ্রমিক ও কর্মচারীদেরকে কারখানার মূল মালিক। এগুলো লাভজনক হলে তারাই এর সুফল ভোগ করবে। তিনি রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করতে সবাইকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আমদানিনির্ভরতা কমিয়ে এটলাসের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির আহবান জানিয়ে বলেন, মোটরসাইকেলের সকল কম্পোনেন্ট তৈরি সক্ষমতা এ প্রতিষ্ঠানকে অর্জন করতে হবে। শিল্প কারখানা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি এটলাসের খালি জমিতে নতুন কারখানা স্থাপনের প্রকল্প গ্রহণের জন্য বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনকে নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর/সংস্থাসমূহে কোনো ধরণের দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এটলাস বাংলাদেশ লিমিটেডকে লাভজনক করার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ