দুবাই চালু করছে ৫ বছরের পর্যটন ভিসা !
০৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (দুবাই) নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা (মাল্টিপল এন্ট্রি) চালুর সিদ্ধান্ত নিয়েছে।সোমবার ( ৬ জানুয়ারি) দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকের এ সিদ্ধান্ত এক টুইট বার্তার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, একই সঙ্গে তিনি দুবাইয়েরও প্রশাসক।
শেখ মোহাম্মদের সভাপতিত্বে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানান, আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ ৫ বছর পর্যন্ত করা হলো। তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য। গেল বছরের দেশটির বার্ষিক পর্যটক সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন নিয়ম ঘোষণার মাধ্যমে আমিরাত বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন এই প্রশাসক।
মূলত আগামী ৫০ বছরের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে আরব আমিরাত। এই বছর সেই পরিকল্পনা গোছানো হবে জানিয়ে শেখ মোহাম্মদ লেখেন, ‘আজ আমরা আমাদের আগের বছরের অর্জনগুলো পর্যালোচনা করেছি। ২০২০ সালকে একটু ভিন্নভাবে পরিকল্পনা করেছি। এই বছরটি হবে আমাদের পরবর্তী ৫০ বছরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রস্তুতির বছর। এই বছরেই আমরা আরব আমিরাতের ভবিষ্যতের পরিকল্পনা সাজাবো।’
এর আগে সর্বোচ্চ ৯০ দিনের ভিসা (সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি ) দেওয়া হতো পর্যটকদের।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ