সকল কার্যক্রমে ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই: গণপূর্ত মন্ত্রী
০৭ জানুয়ারি ২০২০, ০৮:০১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার সকল কার্যক্রমে ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের এক বছর পূর্তিতে ‘স্বপ্নযাত্রার এক বছর’ শিরোনামে মন্ত্রণালয়ের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী বলেন, “নতুন বছরে মন্ত্রণালয়ের সকল প্রকল্পে কাজের গতি বাড়াতে হবে, নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে এবং অকারণে চলমান উন্নয়ন প্রকল্প বিলম্বিত করা যাবে না। পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আমরা এগুতে পারবো না।”
তিনি আরো বলেন, “নিয়মের বাইরে কাউকে কোন কিছু করতে দেয়া হবে না। কারো বিরুদ্ধে ন্যুনতম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে না। দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়মমুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। ভুল-ত্রুটি থাকলে আত্মশুদ্ধি করতে হবে।”
তিনি আরো বলেন, “মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সকলে একটি পরিবার হয়ে ভবিষ্যতে কাজ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অপ্রতিরোধ্য গতি, সেটা আমরা ধরে রাখতে পারবো না। সংস্থাগুলোর কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”
সভায় গণপূর্ত সচিব বলেন, “গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে স্বচ্ছতার সাথে আগামী বছরগুলোতে প্রকল্প বাস্তবায়নে সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভার শুরুতে মন্ত্রণালয়ের বিগত একবছরের কার্যক্রম তুলে ধরে আগামী বছরের পরিকল্পনা নিয়ে সবার মতামত গ্রহণ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন