রায়পুরায় হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
এপেক্স ক্লাব ভৈরব নরসিংদীর পক্ষ হতে সেবা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (০৪ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয় এবং আরো অর্ধশতাধিক হতদরিদ্রদের প্রত্যেককে নগদ তিনশত টাকাসহ, হাত ধোয়ার সাবান, করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নরসিংদীতে চিকিৎসকদের ৫ হাজার সুরক্ষা পোষাক দিয়েছে মজিদ মোল্লা ফাউন্ডেশন
নরসিংদীতে কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুরক্ষার পোষাক (পিপিই) অনুদান দিয়েছে আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনাভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
করোনাভাইরাস: দান করে গোপন রাখলেন সুপারস্টার নেইমার
করোনাভাইরাসের (কোভিড-১৯) এই সংকটময় সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন খেলোয়াড়রাও। তাদের অনেকেরই বিপুল সম্পত্তি আছে। নিজেদের সেই সম্পদ থেকে বড় অংকের অর্থই গরিবদের জন্য ব্যয় করছেন তারকা খেলোয়াড়রা। একেক দিন একেকজনের এসব দানের খবর আসছে গণমাধ্যমে।
৮ এপ্রিল দেখা যাবে ‘সুপার পিঙ্ক মুন’
চলতি বছরের বৃহত্তম গোলাপি চাঁদ (সুপার পিঙ্ক মুন) দেখা যাবে চলতি মাসেই। ৮ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে দেখা যাবে এই নান্দনিক দৃশ্য।
দিল্লির তাবলিগে অংশ নেওয়া ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত
ভারতের দিল্লির নিজামুদ্দিনে একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নেওয়া ৩ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। পালওয়ালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ব্রাহাম দীপ সিন্ধুর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়ে, বৃহস্পতিবার ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে তাদের পরীক্ষা করা হয়।
করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা
মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য পালনীয় হিসেবে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে তিনি এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাস: ঘরকে সুরক্ষিত রাখার ৬ টিপস
করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে বাঁচতে দেশের বেশিরভাগ মানুষ এখন ঘরেই সময় কাটাচ্ছেন। এমতাবস্থায় আপনার পরিবারকে ঝুঁকি মুক্ত রাখতে ঘরকেও সুরক্ষা রাখা উচিত।
নিউ ইয়র্ক থেকে টনি ডায়েসের আবেগঘন স্ট্যাটাস
দীর্ঘদিন ধরে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন বাংলাদেশের তারকা অভিনেতা টনি ডায়েস। করোনা ভাইরাসের এই মহাসংকটকালে পরিবার নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় ঘরবন্দি দিন কাটছে তার। তাদের মনেও মৃত্যুর অজানা ভয় ভিড় করেছে। নিউইয়র্কের করোনা পরিস্থিতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন টনি ডায়েস।
নরসিংদীতে সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারনা অব্যাহত
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখা ও লোক সমাগম ঠেকানোসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ টিম।
বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো খোলা না রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবেলা করতে পারলে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি জোরালোই থাকবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
করোনাভাইরাস: বিশ্বের ৯টি দেশে ৯০ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের ৯টি দেশে এখন পর্যন্ত ৯০ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৫৬ জন মারা গেছেন। এছাড়া দেশটিতে আরও ২০০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা।
করোনাভাইরাস: শিবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২০ মামলা ও অর্থদণ্ড
নরসিংদীর শিবপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও করোনাপ্রতিরোধী ভ্রাম্যমাণ আদালতে ২০টি মামলা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এ দণ্ড প্রদান করা হয়।
শিবপুরে অনাহারে বেদে সম্প্রদায়, খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন ওসি
করোনাভাইরাস সংকটের কারণে নরসিংদীর শিবপুরে আটকেপড়া বেদে সম্প্রদায়ের ২৫ টি পরিবার অর্ধাহারে অনাহারে দিনযাপন করছেন, এমন খবর পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে গেলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
পাঁচদোনায় এনজিও কর্তৃক দুঃস্থদের মধ্য নগদ অর্থ বিতরণ
করোনা মোকাবেলায় দৈনিক আয়ের উপর নির্ভরশীল সাধারণ দুস্থদের মধ্য নগদ অর্থ বিতরণ করেছে বে-সরকারী সংস্থা (এনজিও,আরডিআরএস)। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনাস্থ র্স্বপনিগৈর গ্রামের হতদরিদ্রদের মধ্যে ৫শত টাকা করে বিতরণ করা হয়।
রায়পুরার চাঁনপুরে স্কুলছাত্রী হত্যা: এক সপ্তাহেও গ্রেফতার হয়নি প্রধান আসামী বাবুল
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চাঁনপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্রী সোনিয়া আক্তার (১৩) হত্যার ঘটনার এক সপ্তাহ পার হলেও গ্রেফতার হয়নি প্রধান আসামী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। উল্টো মামলার বাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করাসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। এতে নিরাপত্তাহীনতায় দিন পার করছে নিহতের পরিবারটি।
নরসিংদীতে ফোন করলেই বাসায় পৌঁছে যাবে বিনামূল্যে খাদ্যসামগ্রী
করোনা সংকট মোকাবেলায় নরসিংদী পৌর শহরের দরিদ্র শ্রমজীবী ও ভাসমান ২০ হাজার মানুষের ঘরে ঘরে গিয়ে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন মেয়র কামরুজ্জামান।
পলাশে সাবেক এমপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক এমপি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পোটনের পক্ষে নরসিংদী-২ নির্বাচনী এলাকার কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
রায়পুরার উত্তরবাখর নগরে ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর গ্রামে ৯ শত শ্রমজীবী দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা সংকটে বেকার হয়ে পড়ায় ইউনিয়ন বিএনপির সদস্য ও লোচনপুর গ্রামের বাসিন্দা শাহান শাহ আলম বিপ্লবের উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত
করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে ঘরে রাখা ও সচেতনতা তৈরি করতে নরসিংদী জেলা পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে।