পলাশে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ
মহামারি করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশে দুই শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এক বিএনপি নেতা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফজলুল কবির জুয়েলের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কর্মহীন ২ শতাধিক পরিবারে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
মনোহরদী-বেলাবতে শিল্পমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
করোনা সংকটে বেকার হয়ে পড়া নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব উপজেলা) এলাকায় শ্রমজীবী ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন
মনোহরদীতে পৌর মেয়র কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
করোনা ভাইরাসজনিত সংকটে নরসিংদীর মনোহরদী পৌরসভায় কর্মহীন লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন। তিনি এ পর্যন্ত ২৬শত দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
মনোহরদীতে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা
করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সামাজিক দূরত্ব না মানায় ৫ টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) মনোহরদীতে জনসমাগম রোধ, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কী না, দোকান বন্ধ রাখা এবং বাজারে জিনিষপত্রের দাম ঠিক রাখা হচ্ছে কী না নানাবিধ বিষয়ে তদারকি করা হয়।
করোনাভাইরাস: দেশে মোট আক্রান্ত ১১৭, মৃত্যুর সংখ্যা ১৩
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন আরো ২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৭ জনে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ১১ লক্ষ টাকার অনুদান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রদত্ত ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
নরসিংদী পৌর এলাকার পরিচ্ছন্নকর্মীদের সুরক্ষা উপকরণ বিতরণ
নরসিংদীতে করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক সঙ্ঘ নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের উদ্যোগে পৌরসভার ২০ জন পরিচ্ছন্নকর্মীকে সুরক্ষা উপকরণ দেওয়া হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ওই পরিচ্ছন্নকর্মীদের মাঝে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
যেসব জেলায় রয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগী
আমাদের দেশে কোন জেলায় কতজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়া গেছে তার একটি তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন: অর্থমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন। চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও ৮ শতাংশের কাছাকাছি থাকবে বলে তিনি আশাবাদী। করোনাভাইরাসের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় রোববার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর অর্থমন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলীখেলা’ স্থগিত
কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবায় ১১০ বছরের ঐতিহ্য ভেঙে এবারই প্রথম স্থগিত করা হলো এই খেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা। রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির নেতৃবৃন্দ।
বাজারে এসেছে একঝাঁক নতুন ল্যাপটপ
সম্প্রতি বাজারে এসেছে একঝাঁক নতুন ল্যাপটপ। সব ধরনের বাজেটে এসব ল্যাপটপ পাওয়া যাচ্ছে। শক্তিশালী ল্যাপটপের চাহিদা বেশি থাকার কারণে এই সেগমেন্টে প্রায় সব জনপ্রিয় কোম্পানির ল্যাপটপ বাজারে রয়েছে। শক্তিশালী প্রসেসর, র্যাম, স্টোরেজের সঙ্গেই এই ল্যাপটপগুলোতে রয়েছে ৪ কে আলট্রা এইচডি ডিসপ্লে। লেনোভো যোগা এস ৭৪০.
ঘোড়াশালে পুলিশের উদ্যোগে কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
মহামারি করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর ঘোড়াশালের শতাধিক গরীব, অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই দুঃসময়ে মাহমুদউল্লাহর কিছু কথা...
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে মাঠে ক্রিকেট না থাকায় নিজ বাসাতেই ফিটনেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্যতিক্রম নন। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ নিজের ঘরেই ফিটনেস চর্চা করছেন।
কাল থেকে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
ঘরবন্দি মানুষকে বিনোদিত করার জন্য নব্বই দশকের তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ আবারো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। শনিবার এ খবর জানা গেলেও কবে কখন প্রচার শুরু হবে তা চূড়ান্ত ছিল না। রবিবার (৫ এপ্রিল) জানা গেছে, আগামীকাল সোমবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘কোথাও কেউ নেই’।
করোনাভাইরাস: ভারতজুড়ে বৈদ্যুতিক আলো নিভিয়ে মহাশক্তিকে জাগানোর উদ্যোগ
বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে নানা দেশ নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ মুসিবত থেকে বাঁচতে নাকাল তথাকথিত শক্তিশালী অনেক দেশ। দিশেহারা মানুষ এখন আধ্যাত্মিকতা আঁকড়ে ধরে বাঁচতে চাইছে।
শিবপুরে করোনা আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়ি লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়ি লকডাউন করা হয়েছে।
মাহে রমজান: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
আবারও আসছে মুসলিম জাতির সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এবার ১৪৪১ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
বেলাবতে করোনা উপসর্গ সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ
করোনাভাইরাস উপসর্গ দেখা দেয়ায় সন্দেহজনকভাবে বেলাব উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।
সাধারণ ছুটি বাড়ল আরও ৩ দিন
করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
বেলাবতে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত
নরসিংদীর বেলাবতে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) শনিবার উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।