কলকাতায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেলেন জয়া আহসান
০৭ মার্চ ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
বিনোদন ডেস্ক:
নিজ দেশ ছাপিয়ে ওপার বাংলাতেও এখন তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একসঙ্গে কাজ করছেন দুই বাংলাতেই। হয়েছেন প্রশংসিত, পেয়েছেন সম্মাননাও। সেই ধারাবাহিকতায় এবার ওপার বাংলায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার পেলেন এই অভিনেত্রী। শুক্রবার (৬ মার্চ) কলকাতার গায়েন মঞ্চে তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। জয়ার সাথে সেখানে হাজির হন মা রেহনা মেহমুদও। তার পাশে আরও ছিলেন আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।
জয়া বলেন, ‘নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। বেশ সুন্দর আয়োজন। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।’
এর আগে, বাংলাদেশ থেকে ‘তুমি অনন্যা’ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা। এছাড়া এ পুরস্কারের মঞ্চে আলো ছড়িয়েছেন অভিনেত্রী শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।
এদিকে, সম্প্রতি জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনি সুতোয়’ ও ‘রবিবার’ মুক্তি পেয়েছে। এছাড়াও ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি দুটি। আর বাংলাদেশে জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ