রায়পুরায় পুলিশের ভুয়া পরিচয়ে অপহরণ: অপহৃত ব্যক্তি উদ্ধার
০৭ মার্চ ২০২০, ০৯:২১ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ভুয়া পুলিশ পরিচয়ে অপহরণ করা গ্রামীণ ফোনের বিক্রয় কর্র্মীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর হতে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত ৫ মার্চ বৃহস্পতিবার রায়পুরা থানার হাটুভাঙ্গা থেকে পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করা হয়।
রায়পুরা থানার উপ-পরিদর্শক তারক শীল এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার সাথে জড়িত কবির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কবির বেলাব উপজেলার চর আমলাব এলাকার মৃত কাজল মিয়ার ছেলে। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে শনিবার বিকেলে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইন উদ্দিন কাদিরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তারক চন্দ্র শীল জানান, গত ৫ মার্চ গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী মাসুদ মিয়া অপহরণ হয়। পুলিশের ভুয়া পরিচয়দানকারী অপহরণকারীরা তার সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা লুট করে ও মুক্তির জন্য ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এই ঘটনায় শনিবার ৭ মার্চ গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর দেলোয়ার হোসেন বাদী হয়ে রায়পুরা থানার একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যক্তির অবস্থান চিহ্নিত করে অভিযানে নামে পুলিশ। পরে কিশোরগঞ্জের কুলিয়ারচর হতে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, নকল হ্যান্ডকাফ ও নগদ ৬০ হাজার টাকাসহ ভুয়া পুলিশ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা