পলাশে আগুনে পুড়লো বসতবাড়ি, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
০৭ মার্চ ২০২০, ০৪:৩৯ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নতুনপাড়া গ্রামের রুনু বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসীরা ছুটে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে রুনু বেগমের বসতবাড়ির দুটি ঘরই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রুনু বেগম জানান, আগুনে স্বর্ণালংকার, টিভি-ফ্রিজ, ফার্ণিচার ও নগদ টাকাসহ ১২ থেকে ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত হয়। এতে বাড়ির দুটি ঘরের ৮টি রুম পুড়ে যায়। সকালে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ রুনু বেগমকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার