করোনাভাইরাস: একদিনে মৃত্যু ৪৫, আক্রান্ত ৩২৪৩
করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে নুতন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩২৪৩ জন। শুক্রবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পলাশে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এর লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) অথবা এর উপসর্গ নিয়ে ৪ জন চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জুলাই থেকে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিবে চীন-পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে বড় বাণিজ্য সুবিধা দিতে যাচ্ছে চীন। বাংলাদেশের ৮ হাজার ২৫৬টি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে।
রবিবার থেকে বন্ধ সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
স্বর্ণ চোরাচালানের অন্যতম হোতা গ্রেফতার, ৬ স্বর্ণের বার ও ৩০ লক্ষ টাকা উদ্ধার
আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানের একজন অন্যতম হোতা ও স্বর্ণ পাচার মামলার পলাতক আসামী শ্যাম ঘোষ (৪৬) কে গ্রেফতার করেছে র্যাব ১১। গত ১০ জুন বিকালে ডিএমপি ঢাকার তাঁতীবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মাধবদীতে চাঁদাবাজির সময় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে মোহাম্মদ আফজাল মিনহাজ সংগ্রাম (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।
গবাদিপশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ
গবাদিপশুর লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জরুরীভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একইসাথে এ রোগে আক্রান্ত গবাদিপশুর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে আমরাও আধুনিক প্রযুক্তিসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। হামলা হলে যেন যথাযথভাবে তার মোকাবিলা করতে পারি। বৃহস্পতিবার (১৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন যুদ্ধজাহাজ বানৌজা 'সংগ্রাম' এর কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস: লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১৩৪৩
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১০৩ তম দিনে দেশে শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮০৩ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।
নরসিংদীতে আরও ২৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ হাজার ১ শত ৪৬
নরসিংদীতে নতুন করে আরও ২৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ১১, ১২, ১৩ ও ১৬ জুন পাঠানো ১৮৬টি নমুনার ফলাফলে ২৯ জন শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১ শত ৪৬ জনে।
স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
সিএসআর কর্মকাণ্ডের আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা তার যথার্থতা নিশ্চিত করতেও বলা হয়েছে।বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
নরসিংদীতে ৩৬ ক্যান বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীতে ৩৬ ক্যান বিয়ারসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশী গণমাধ্যমে আক্রান্ত্রের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাকালে নির্বাচন নয় জানিয়ে বাফুফেকে ফিফার চিঠি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কিছু নির্দেশনাসহ জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে ফিফা! বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ভাষ্যমতে, নির্বাচন বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে ফিফা।
মাধবদীতে রেডজোন এলাকায় পুলিশের তদারকি অব্যাহত
নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড এর করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ (রেড জোন) এলাকায় পুলিশের তদারকি অব্যাহত রয়েছে। রেডজোন এলাকায় লকডাউন কার্যকর করার শুরু থেকে দিনে ও রাতে তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ।
নরসিংদী জেলা করোনা হাসপাতালে আ: কাদির মোল্লার অর্থায়নে আইসিইউ নির্মাণের উদ্যোগ
চলমান করোনা মহামারি আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা ডেডিগেটেড) ২০ টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড নির্মাণের উদ্যোগ নিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে আসছে ভার্চুয়াল ইউনিভার্সিটি
দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে ভার্চুয়াল ইউনিভার্সিটি করবে আইসিটি বিভাগ।
বজ্রাঘাতে প্রাণহানি থেকে রক্ষায় করণীয়...
বর্তমান সময়ে করোনার পাশাপাশি দেশ ও জনগণের কাছে এক আতঙ্কের নাম বজ্রপাত। চলমান সময়ে ক্রমাগতভাবে বজ্রপাতে সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। বজ্রপাতের এমন তাণ্ডবে পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। দ্রুত গতিতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বজ্রপাতের আতঙ্ক।
অপহৃত ভারতীয় দূতাবাস কর্মীদের পিটিয়ে নোংরা পানি খাওয়ানোর অভিযোগ
পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মীকে নাটকীয়ভাবে গত সোমবার সকালে অপহরণ করা হয়েছিল। ১০ ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। মাঝের এই সময়ে তাদের ওপর কী ধরনের অত্যাচার চালিয়েছে অপহরণকারীরা, তা জানালেন পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী।