নিজেদের মিসাইলে জাহাজডুবি ইরানের, ৪০ নাবিকের প্রাণহানির আশঙ্কা
১১ মে ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে দুর্ঘটনাবশত নিজেদেরই একটি নৌ-জাহাজ বিধ্বস্ত করেছে ইরান। এ ঘটনায় ওই জাহাজে থাকা প্রায় ৪০ নাবিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘জামারান’ নামে একটি যুদ্ধজাহাজ ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাচ্ছিল, এমন সময় তা ‘কোনারাক’ নামের নৌবাহিনীর একটি জাহাজকে আঘাত করে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ‘ফারস’ জানায়, নৌ-মহড়া কালে দুর্ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। আরও অনেকেই আহত। রোববার (১০ মে) হরমুজ প্রণালীর কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় তারা।
স্থানীয় খবরে জানা যায়, জামারান যুদ্ধজাহাজটি পরিচালনা করে বিপ্লবী গার্ড বাহিনী। এদিন মহড়াকালে কোনারাক জাহাজটি নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই তারা যুদ্ধজাহাজ বিধ্বস্তকারী ক্ষেপণাস্ত্রটি ছুড়ে মারে, আর তা গিয়ে কোনারাকে আঘাত হানে এবং সেটি ডুবে যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা