ঈদে দেশের ১৬’শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দেবে বিসিবি
১১ মে ২০২০, ০৫:৪৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
স্পোর্টস ডেস্ক:
ঈদুল ফিতরের আগে দেশের পেশাদার ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে তৈরি করা হচ্ছে বাজেট। বোর্ডের চুক্তির বাইরে থাকা প্রায় ১ হাজার ৬০০ ক্রিকেটার পাবেন এ সহায়তা। সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দেয়া হবে খেলোয়াড়দের, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ আছে বিসিবির ক্রিকেটীয় কার্যক্রম। ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায় এক রাউন্ড হওয়ার পরই। ১৫ ও ১৬ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে লিগ স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
করোনায় সৃষ্ট দুর্যোগে প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের প্রায় একশ ক্রিকেটারকে এপ্রিলের শুরুতে বিসিবি এককালীন ৩০ হাজার টাকা করে দিয়েছে। মেয়েদের জাতীয় দল ও বিসিবির ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দেয়া হয় ২০ হাজার করে প্রণোদনা।
বিভাগ : খেলা
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ