বেলাব থেকে অপহৃত শিশু নেত্রকোণায় উদ্ধার
১১ মে ২০২০, ০৬:২১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাব থেকে অপহৃত তাওহীদ (৫) নামে এক শিশুকে নেত্রকোণা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ওই শিশুকে উদ্ধারসহ ওয়াসিম মিয়া (১৯) এক অপহরণকারীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। এর আগে রবিবার (১০ মে) উপজেলার ভাটের চর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছেলে তাওহীদকে ওই গ্রাম থেকে অপহরণ করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অপহৃত শিশুটির পরিবার জানায়, রবিবার সকালে ভাটেরচর গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ৫ বছর বয়সী ছেলে তাওহীদকে অপহরণ করে তাদেরই গৃহকর্মী ওয়াসিম (১৯)। পরে ওয়াসিম শিশু তাওহীদকে তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাঁড়া থানার বাহাদুরপুর গ্রামে নিয়ে যায়।
এদিকে অপহৃত শিশুটির পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্থানীয় তথ্যে জানতে পারেন তাদের গৃহকর্মী ওয়াসিম শিশুটিকে নিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডের দিকে গেছে। এসময় গৃহকর্মী ওয়াসিম নিখোঁজ ও তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় শিশুটির পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটির দাদী হাফেজা বেগম ওয়াসিমকে আসামী করে বেলাব থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। পরে বেলাব থানা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় ওয়াসিমের নিজ বাড়ি আটপাঁড়া উপজেলার বাহাদুরপুর গ্রাম হতে অপহৃত শিশুটি সহ অপহরণকারী ওয়াসিমকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মীর সোহেল রানা জানান, ওয়াসিম মুক্তিপণ দাবির উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে তার নিজে এলাকা নেত্রকোণায় নিয়ে গিয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান জেনে নেত্রকোণা থেকে শিশুটিকে উদ্ধার করা সহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি