শিবপুরে ধানকাটায় শ্রমিকদেরকে উৎসাহ দিতে কাস্তে হাতে পুলিশ
১১ মে ২০২০, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন মাঠে সোনালী ধানের মৌ মৌ গন্ধে কৃষকরা উদ্বেলিত ও উদ্ভাসিত। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিক আসতে না পারায় শ্রমিক সংকট দেখা দিয়েছে এ উপজেলায়। তাই কৃষক ও শ্রমিকদের মনোবল আরো সুদৃঢ় করতে কাস্তে হাতে মাঠে নেমে কৃষকের পাকা ধান কেটে ও মাড়াই করে দিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
সোমবার (১১ মে) দুপুরে শিবপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নোল্লার বিল মাঠে এক কৃষকের ধান কেটে ও মাড়াই করে দেয়ায় সহায়তা করে পুলিশ। এসময় ধান কাটায় আরো অংশ নেন শিবপুর মডেল থানার এসআই মারুফসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
ধান কাটার প্রসঙ্গে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সময়মতো ধান কাটতে না পারলে প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টি এবং ধান কাটার শ্রমিকদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করছি। শিবপুর মডেল থানা পুলিশ দিনভর করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রাতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অপরাধীদের পিছু ছুটছে। করোনা পরিস্থিতির কারণে বাজার নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করার মধ্যে সীমাবদ্ধ নেই পুলিশের কার্যক্রম তাঁরা রাতের আঁধারে দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও পৌঁছে দিচ্ছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর