পৃথিবীর মতোই নতুন গ্রহের সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা!
১২ মে ২০২০, ০৬:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা সঙ্কটে পৃথিবী। লাখ লাখ মানুষ করোনার কবলে। মৃত্যু মিছিলও বেড়েই চলছে। তবে পৃথিবীর মতো গ্রহ খোঁজার তোড়জোড় বিজ্ঞানীদের আজ নতুন নয়। আর এবার সেই তল্লাশিতে বড়সড় সাফল্য এলো। নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা অবিকল পৃথিবীর মতো আরো একটি গ্রহের সন্ধান পেলেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, গ্রহটির আবহাওয়া থেকে শুরু করে সব কিছু পৃথিবীরই মতো।
গ্রহটির নাম ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭। গ্রহটি চিলি থেকে একটি টেলিস্কোপে প্রথম আবিষ্কার করেন গবেষকরা। পরে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন বিজ্ঞানীরা। এরপর শুরু হয় বিস্তর গবেষণা।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোনো একটি জায়গায় গ্রহটি অবস্থান করছে। গ্রহটির নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট। গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে।
গবেষক দলের প্রধান হেরেরা মার্টিন বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিস্কোপ দিয়ে গ্রহটি দেখছি। নজরে রাখছি গ্রহটির দিনরাত কিভাবে হচ্ছে। আমরা কাজ করছি গ্রহটির সিস্টেমের বৈশিষ্ট্যগুলো জানতে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা