নরসিংদী পুলিশ হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু
বাঙালির সকল বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু: শ ম রেজাউল করিম
নরসিংদী পৌর নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ৭ নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ
আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী, সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম আর নেই
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিচ্ছে মালদ্বীপ
সব ধরনের সুযোগসুবিধা দিতে মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ।
মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর ‘তাণ্ডব’
সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে চতুর্থ দিনের মতো মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে দেশটির পুলিশ জলকামান ছুঁড়েছে। এছাড়া শুন্যে ছুঁড়েছে গুলি।
শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান
সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান শুরু হওয়ায় যে কোনো সময় স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সেজন্য শিক্ষক ও কর্মকর্তাদের টিকা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, শনাক্ত ৩৮৭
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চলতি মাসেই কোভেক্স থেকে আসছে আরও ১ লাখ ৩১ হাজার টিকা
বিশ্বজুড়ে কমে এসেছে করোনার সংক্রমণ
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে: মিয়ানমার সেনাপ্রধান
নরসিংদীতে ২৫ হাজার ২০০ পিছ নকল রেভিনিউ স্ট্যাম্পসহ একজন গ্রেপ্তার
পলাশে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত, আহত ৪
মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ২ এপ্রিল
দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি রবিবার প্রকাশিত হয়। তবে ডেন্টালের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
ঢাকা টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের
ইনজুরির কারণে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাঁ পাশের কুঁচকির ইনজুরিতে পড়েন দলের সবচেয়ে বড় তারকা সাকিব।
দেশের পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে: এলজিআরডি মন্ত্রী
সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশ
সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আগামী জুন মাসের মধ্যে আইনে পরিণত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৮ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ থেকে নেপালে সার রফতানিতে ট্রানজিট সুবিধা দিল ভারত
বাংলাদেশ থেকে নেপালে সার রফতানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সংযুক্তি) সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতার এক বিরাট অগ্রগতি হিসেবে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে সার রফতানিতে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাস: দেশে একদিনে মৃত্যু বেড়ে ১৬
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২২১ জনে। এর আগে, রোববার (৭ ফেব্রুয়ারি) দেশে মৃত্যু হয়েছিল ১৫ জনের। তারও আগে, শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে মারা যান ৮ জন।