দেশে করোনায় আরও ১১ মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৬
১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন ও বাড়িতে একজন মৃত্যুবরণ করেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৩৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জনে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক শূন্য ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। আজ পর্যন্ত মোট মৃত ৮ হাজার ২৮৫ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৭১ জন এবং নারী দুই হাজার ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন ও ষাটোর্ধ্ব আটজন রয়েছেন। ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার