করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন এবং শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৯৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৮৮টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫১ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ টি নমুনায় ২ দশমিক ৬৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৯৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ২৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৮১ জন পুরুষ এবং ২ হাজার ১৭ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২ জন , বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ১৩ জন সবাই হাসপাতালে মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা