করোনার ভ্যাকসিন নিলেন রুনা লায়লা ও আলমগীর
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
বিনোদন ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীর। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তাদের পরিবারের মোট ৯ সদস্য ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ফেসবুকে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি জানিয়ে অনুভূতি প্রকাশ করেন রুনা লায়লা নিজেই।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্। আজ পরিবারের সদস্য এবং কর্মীদের সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিলাম। আমরা মোট ৯ জন ভ্যাকসিন নিয়েছি। সুন্দর পরিবেশে দ্রুত পরিষেবা পেয়ে আমরা খুব সন্তুষ্ট। চিকিৎসক অত্যন্ত দক্ষ এবং নার্সও অত্যন্ত সহায়ক ও যত্নশীল ছিলেন।
সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়ে রুনা লায়লা লেখেন, যারা ভ্যাকসিন নিতে এখনো দ্বিধায় আছেন বা অনিচ্ছুক, তাদের সবাইকে বলব, এটা একেবারে নিরাপদ। আমি সবাইকে দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার নিজের সুরক্ষা এবং আপনার পরিবারসহ চারপাশের সকলের জন্য যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিন। আল্লাহ সবার মঙ্গল করুক।
বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ প্রমুখ।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা