শিগগির আসছে করোনার ভ্যাকসিন : মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি
১৯ জুন ২০২০, ০৫:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিগগির বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) অবসান ঘটাবে। এই কারণে আর লকডাউনের কোনও প্রয়োজন নেই। এমনটা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক অ্যান্থনি ফাউসি এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৬৩ হাজার ৬৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৮৮ জনের।
দেশটির ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো এলাকায় এখনো শত শত শনাক্ত হচ্ছে প্রতিদিন। সেখানে লকডাউনের প্রয়োজন আছে কি-না জানতে চাইলে ফাউসি বলেন, আমি মনে করি না, আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলবো।
মডার্নার পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি ভ্যাকসিন সাময়িকভাবে এগিয়ে গেলেও এটি চূড়ান্তভাবে সফল হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে করোনার চিকিৎসায় অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ডেক্সামেথাসন ব্যবহার সম্পর্কে ফাউসি জানান, ডেক্সামেথাসন পরীক্ষার ফলাফলে তিনি মুগ্ধ। এ ওষুধটি পরীক্ষায় ভেন্টিলেশনে থাকা কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি এক–তৃতীয়াংশ কমাতে সক্ষম হয়েছে। তবে এ ওষুধটি রোগীর সংক্রমণের পরপরই না দিতে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা