নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
০৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর শহরের আরশীনগরে পরিবহণ হতে চাঁদা আদায়ের সময় ২ জনকে আটকের পর অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন।
রোববার সকালে নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংদী সদর থানার পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার মাহমুদুর রশিদ এর ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০), শিবপুর থানার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার শামসুল হক খন্দকার এর ছেলে শফিকুল ইসলাম সুমন (৪৪), সদর থানার হাজীপুর এলাকার বিরাজ খার ছেলে কুদরত হাসান রবিন (২৩), মোঃ রকিব খা (৩০), সদর থানার ব্রাহ্মন্দী মহল্লার মোঃ হুমায়ন কবির এর ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় মহল্লার মোঃ শওকত মিয়ার ছেলে মোঃ তানভীর মিয়া (২২) ও নরসিংদী সদর থানার ফুলপুর এলাকার শামসুল আলম এর ছেলে শান্ত মিয়া (২৩)।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। মামলার পর শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের আরশীনগর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণ হতে চাঁদা আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এসময় তার ওপর হামলা করে আটক ২ জনকে ছিনিয়ে নেয় চাঁদা আদায়কারীদের ৪০-৫০ জন সহযোগী।
এসময় তাদের হামলায় আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এর পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা