হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিতদু র্ঘটনার কারণে হাসপাতাল ভাংচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।
কোর্ট রোডের সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের সামনে হতে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত মানববন্ধনে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫ টি দাবী জানান মানববন্ধনকারীরা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে এসব হামলা ভাংচুরসহ অনাকাংখিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দ।
নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সবাই আন্তরিকভাবে চান যেন রোগীরা সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেন। কখনও কখনও অনাকাংখিত ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার সঠিক তদন্তের আগেই ভুল তথ্য ছড়িয়ে ও অভিযোগ তুলে হাসপাতালে হামলা ভাংচুর হয়ে থাকে। চিকিৎসকসহ স্টাফরা শারিরীকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা চাই এসব অনাকাংখিত ঘটনা যেন ফের না হয়। সব ঘটনার সঠিক তদন্ত করা হউক।
মানববন্ধনে জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে জেলাসহ ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও