আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছিল।
তিনি আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) নরসিংদীর ঘোড়াশাল ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
এসময় মঈন খান আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিল। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা।
তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিক তার সকল অধিকার নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।
ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে মঈন খান ঘোড়াশালের করতেতৈল গনি মার্কেট, আঁটিয়াগাও ও ঘোড়াশাল বাজারে পথসভা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা