শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ফার্মেসিতে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসীতে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসীর তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করার সময় পথচারীরা দোকানের ভিতরে শব্দ শুনতে পান। এসময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভিতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ী থেকে এসে ফার্মেসী মালিক মনোয়ার হোসেন ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতাল রেফার্ড করেন। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা