চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করার পর পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসেময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন নিজেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতালের চিকিৎসক থেকে জানা যায়, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে আরশীনগর মোড়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছিল। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করলে পিছন থেকে চাঁদা আদায়কারীসহ ৪০/৫০ জনের সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ঘাড়ে, পায়ে সহ বিভিন্ন স্থানে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানা কবির বলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার ঘাড়ে, পায়ে রক্ত জমে গেছে। আমরা কয়েকটি পরীক্ষা দিয়েছি এবং তাকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, চাঁদা আদায় বন্ধে আমি সোচ্চার থাকায় ক্ষোভ থেকেই শুধু আমার ওপর হামলার ঘটনা ঘটেছে, সেটা হামলার ধরন থেকে বুঝতে পেরেছি। এসময় অন্য কোন পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি। সেখানে হামলা করার মত বড় কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ইজিবাইক হতে টোল আদায়কারী ইজারাদার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, পুলিশের উপর হামলার কোন ঘটনা ঘটে নাই। পৌর নিয়মনীতি ও বৈধ ইজারার শর্ত মেনে রশিদের মাধ্যমে টোলের টাকা তোলার সময় পুলিশ বাধা দেয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে শুনতে পেরেছি। পুলিশের উপর হামলার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: কলিমুল্লাহ বলেন, এটা তেমন কিছু না। এটা হলো, ওইদিক দিয়া যাচ্ছিলো তো, দুইজন ব্যক্তি রাস্তার ওপর দাঁড়িয়ে টুল তুলতেছিল। তখন ওদের সাথে কথাবলার এক পর্যায়ে ৩০-৪০ লোক এসে তারা আবার এদেরকে নিয়ে গেছে। এ পর্যায়ে ওরে ( সার্কেলকে) ধাক্কা দিয়েছে আর ও রাস্তার ওপারে পড়ে গেছে। হামলা না,ওর কাছ থেকে ছিনিয়ে নেয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা