মুখে লাগাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
২৫ এপ্রিল ২০২০, ০৯:৫৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় উদ্ভট পরামর্শ দেওয়ার পর ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে আপাতত মুখে লাগাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গৎবাঁধা তথ্য দেওয়ার বাইরে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প করোনা চিকিৎসায় দুটি তত্ত্ব হাজির করেন। এর একটি হচ্ছে ইনজেকশনের মাধ্যমে দেহে জীবাণুনাশক প্রবেশ করানো। আর দ্বিতীয়টি হচ্ছে সূর্যালোক বা কোনো শক্তিশালী আলো চামড়া ফুঁড়ে প্রবেশ করানো। এর পরপরই চিকিৎসা বিজ্ঞানীরা ব্যাপক সমালোচনা শুরু করেন ট্রাম্পের এই তত্ত্বের। মার্কিন প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাসির খোড়াক হতে হয়েছে।
বিজনেস ইনসাইডার জানিয়েছে, শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন গ্রহণ করেননি। পুরো ব্রিফিংয়ের সময় একমাত্র এক জন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশনের কমিশনার স্টিফেন হাহন। ওই সাংবাদিক করোনাভাইরাসের কিছু পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য দেওয়ার পর কক্ষ থেকে বের হয়ে যান ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাহন। এ সময় কক্ষে থাকা সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন ছুঁড়ে দিলে সেদিকে ফিরেও তাকাননি মার্কিন প্রেসিডেন্ট।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা