বিশ্বের সবচে বিখ্যাত তরুণী এখন মালালা
২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানি মেয়ে মালালা ইউসুফজায়ী। একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী। সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। ২০১৪ সালে শান্তিতে নোবেল ছাড়াও বেশ কিছু বিখ্যাত পুরস্কার পেয়েছেন তিনি। একুশ শতকের দ্বিতীয় দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী হলেন মালালা ইউসুফজায়ী। জাতিসংঘের একটি পর্যবেক্ষণে এমন তথ্য জানা গেছে। একুশ শতকে কিশোরদের ওপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রতি নজর দিয়ে এমন সিদ্ধান্তে এসেছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি।
গত একটি দশকে ঘটা ইতিবাচক ঘটনাবলীর মধ্যে মালালাকে আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষে রয়েছে। ২০১০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে রয়েছে, হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালাল ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে উঠেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মালালা ইউসুফজায়ীকে সুইডেনের বিশ্ব শিশু পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২০১৪ সালের মে মাসে হ্যালিফ্যাক্সে ইউনিভার্সিটি অব কিং’স কলেজ তাকে সাম্মানিক ডক্টরেট প্রদান করে। এই বছরের শেষের দিকে নোবেল শান্তি পুরস্কারের জন্য কৈলাশ সত্যার্থীর সঙ্গে যুগ্মভাবে মালালার নাম ঘোষণা করা হয়। মাত্র সতেরো বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তিত্ব।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ