নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মহিউদ্দিন জামিল নিজের পরিচিতি ও পরিকল্পনা জানাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সকালে (৩১ অক্টোবর) নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা করা হয়।
এসময় প্রার্থী ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রিয় সহ সভাপতি মহিউদ্দিন জামিল বলেন, শিল্পনগরী এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত নরসিংদী সদরে পঞ্চাশের বেশি কলেজ থাকলেও, নেই ভালো মানের বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হতে পারলে নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জুলাই বিপ্লব পরবর্তীতে নরসিংদীর ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা নির্বাচিত হলে নরসিংদীতে কোন শিল্প প্রতিষ্ঠানে এক টাকার চাঁদাবাজি হবে না, সেই ওয়াদা দিচ্ছি। নরসিংদীর সুতা এবং তাঁত শিল্পের হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনার বিষয়েও কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া নরসিংদীর বিপুল সংখ্যক প্রবাসীরা যাতে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায় এবং উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে বৈধভাবে হয়রানী মুক্তভাবে বিদেশ যেতে পারে সেসব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
খেলাফত মজলিশ জেলা শাখার সভাপতি ইসমাইল মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি ইসমাইল জবিহুল্লাহ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা