রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
০২ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জোসনা বেগম।
পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর পূর্বের পাওনা ১৭ শত টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবী করার ঘটনায় চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) তাদেরই চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরবর্তীতে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে নিহত দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ রোববার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা