নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
০৫ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা।
দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছে ড্যাব।
ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, গ্যাষ্ট্রো এন্টাররোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসাসেবা গ্রহণ করেন বিভিন্ন বয়সী হাজারো রোগী।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
ড্যাব, নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম. এস.এস, হাসান আল জামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এসময় ড্যাব কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক ডা.হারুন আল রশিদ,মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান,কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ড্যাব, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে ২৩৭ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়েছে। অংশগ্রহণমূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জনগণের যে দাবি, দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসাসেবা বঞ্চিত না হয়, সে ব্যবস্থাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা