দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
০৫ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আপন চাচাতো ভাই শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন মিয়া উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আউয়াল মিয়ার ছেলে। এখন পর্যন্ত এ মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিলাসদী এলাকার আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে পলাতক শিপন মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে হত্যার ঘটনায় ঐদিনই দুই ভাইয়ের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয় এবং ০৫টি বড় দা ও ০৪ টি ছুরি উদ্ধার করা হয়।
গত শনিবার (১ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় ২০ বছর পূর্বের পাওনা ১৭ শত টাকার প্রেক্ষিতে বাড়ির জমি দাবী করার ঘটনায় চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) তাদেরই চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরদিন রায়পুরা থানায় নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচী শরীফা বেগমসহ ১১ জনকে আসামী করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা