রায়পুরায় দুই ভাইকে হত্যা: আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেপ্তার
০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন চাচাসহ আরও তিন আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার সাপমারা এলাকা থেকে আপন চাচাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন, আপন চাচা আব্দুল আউয়াল (৭০), তার মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার তবিরকাঠি এলাকার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার (৩৫)।
এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম বাদী হয়ে এগারো জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় হত্যা মামলা করেন। পরে মামলার প্রধান আসামী শিপন (২৫) কে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে এবং ঘটনার দিনই ঘটনাস্থল থেকে নিহতদের চাচী শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২), আসমা আক্তার (১৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে চাচা আউয়াল মিয়া, তার ছেলে-মেয়ে ও অন্যদের হামলায় শাকিল মিয়া (২২) ও হরুন আলী ওরফে হুরা (২৬) নিহত হয়।
রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত পাঁচটি রামদা ও চারটি ছুরিও উদ্ধার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও