বিশ্বে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু প্রায় ৪ লাখ ৭১ হাজার
২২ জুন ২০২০, ০৫:০৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এই তথ্য জানিয়েছে। তাদের তথ্যানুযায়ী, বিশ্বের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৪৬ হাজার ২১৫ জন। মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৭০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৩৮ হাজার ৩৫৯ জন।
এদিকে গত বছরের (২০১৯ সাল) ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনার রোগী চিহ্নিত হয়। সেই থেকে আজ ২৫ সপ্তাহ তথা ১৭৫ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ৬৫৭ জন। মারা গেছে ১ লাখ ২২ হাজার ২৪৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ হাজার ৬৫৯ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৬৮০ জন। মারা গেছে ৮ হাজার ১১১ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন। মারা গেছে ১৩ হাজার ৭০৩ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১ জন। সেখানে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৩২ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। মারা গেছে ২৮ হাজার ৩২৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৩৬ জন, মৃত ৮ হাজার ৪৫ জন। চিলিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৫৫ জন। মৃত ৪,৪৭৯ জন। ইতালিতে ২ লাখ ৩৮ হাজার ৪৯৯ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৩৪ জনের। ইরানে আক্রান্ত ২ লাখ ৪ হাজার ৯৫২ জন, মৃত্যু ৯ হাজার ৬২৩ জন।
এ ছাড়া আক্রান্ত লাখ ছাড়িয়েছে জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব, বাংলাদেশ ও কানাডায়। আক্রান্ত লাখ ছুঁই ছুঁই দক্ষিণ আফ্রিকায়। দেশটিতেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা