পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংসের হুঁশিয়ারি
২১ জুন ২০২০, ০৬:৫৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাধানোর যে কোন অপতৎপরতার ব্যাপারে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে। রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।
উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।
মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনো সময় বিশ্বের যে কোনো কাউকে শাস্তি দেয়া যায়। বিবৃতিতে বলা হয়, 'যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।'
কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোর বিরোধী উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে। (সূত্র- পার্স টুডে)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা