বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ৮ হাজার ছাড়িয়েছে
০৯ জুন ২০২০, ০৪:৩২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছেন ৭১ লাখ ৯৮ হাজার ৬৩৪ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৬৫৮ জন। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানা যায়।
বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন দেশটিতে আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৫৫ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৪০ হাজার ৫৯৭ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ৮৮৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৩১২ জন। মৃত্যুর দিক থেকে যা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।
আর আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন। তবে রাশিয়াতে মৃতের সংখ্যা কম। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯৭১ জন।
করোনায় মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৭৮ জন। মৃত্যুতে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ২০৯ জন ও আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ১৮৮ জন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি