মারা গেছেন বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা মাগার
১৮ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা মাগার মারা গেছেন। নেপালের এই বাসিন্দা হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ২৭ বছর।
খগেন্দ্র থাপা মাগারের উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ২.৪১ ইঞ্চি। পোখরায় মা-বাবার সঙ্গেই থাকতেন তিনি। বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে তার ভাই মহেশ থাপা মাগার জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল খগেন্দ্র। কিন্তু এবার তার হৃদযন্ত্রও বিকল হয়ে পড়ে।
বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে সারা জীবনে ১২টির বেশি দেশ ভ্রমণ করেছেন খগেন্দ্র। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। খগেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে।
২০১০ সালে ১৮ বছরের জন্মদিনের পরই তাকে বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে ঘোষণা করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। খগেন্দ্রর বাবা রূপ বাহাদুর জানিয়েছেন, জন্মের সময়ে খগেন্দ্র এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যে ধরে যেত। তাকে গোসল করানো খুবই সমস্যার ছিল। এতটাই ছোট ছিল খগেন্দ্র।
উল্লেখ্য, নেপালের পর্যটন প্রচারের মুখ হয়ে উঠেছিলেন খগেন্দ্র থাপা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খগেন্দ্র তার ভাইয়ের সঙ্গে গিটার বাজাচ্ছেন, বাইকে উঠছেন, এমনকি পারিবারিক দোকানে বসে কাজও করছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা