সন্তান জন্ম দিলেই ৭ হাজার ৬ শ ডলার!
১৬ জানুয়ারি ২০২০, ০৫:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় মানুষের জন্মহার কমে গেছে। এ ঘটনাকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ হিসেবে উল্লেখ করে সন্তান জন্ম দেয়ার জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৫ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’ খবর বিবিসির।
সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট বলেন, প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন।
এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে।
রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।
এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তারা।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি