পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের বিক্ষোভ
০৯ নভেম্বর ২০১৯, ০৯:২৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
পর্তুগালে এক বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাংলাদেশী প্রবাসীরা। গুলিবিদ্ধ হওয়া ব্যবসায়ীর নাম হাবীবুর রহমান বাবলু, বাড়ি নোয়াখালী। গত ২ নভেম্বর দেশটির রাজধানী লিসবনের সাকাবাই নামক স্থানে বাবলুর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানায় সাকাবাই পুলিশ।
পুলিশ জানায়, কিছু অজ্ঞাত অস্ত্রধারী বাবলুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার কাছে ইউরো দাবি করে। কিন্তু ক্যাশে থাকা ইউরো কম হওয়ায় তারা বাবলুর পায়ে গুলি করে পালিয়ে যায়। সেখানে প্রত্যক্ষদর্শী পর্তুগিজ এক তরুণীও ছিল। পরে পুলিশ এসে হাবীবুর রহমান বাবলুকে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার পায়ের অবস্থা ভালো নয় বলে জানান এবং সংক্রমণ থেকে বাঁচাতে পা কেটে ফেলার সিদ্ধান্তে পৌঁছান।
আহত বাবলুকে সহায়তার জন্য ও এ ঘটনার প্রতিবাদে শুক্রবার লিসবনের প্রাসা দ্য ফিগুয়েইরাতে মানববন্ধন করেন বাংলাদেশিরা। এতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিজেদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তারা।
হাবীবুর রহমান বাবলু বর্তমানে লিসবনের সাও জোসে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হলে তিনি আবারো উঠে দাঁড়াতে পারবেন। প্রবাসীরা জানান, কৃত্রিম পা লাগানোর জন্য প্রয়োজনীয় আর্থিক খরচ বর্তমানে বাবলুর পক্ষে বহন করা সম্ভব নয়। স্বাভাবিক জীবনে ফিরতে তাই তিনি কমিউনিটির সবার সহায়তা চেয়েছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা