ইউরেনিয়াম সমৃদ্ধির প্রমাণ দিয়েছে ইরান
০৯ জুলাই ২০১৯, ১২:৩৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম
বিদেশ ডেস্ক:
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৭ থেকে প্রায় ৪.৫ এ উন্নীত করেছে বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা। এ সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নমুনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
কামালবান্দি জানান, ইরানের পরমাণু চুল্লিগুলোর জন্য যে মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন তা এখন অভ্যন্তরীণভাবেই উৎপন্ন হচ্ছে।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে প্রতিশ্রুতি পালন না করার প্রতিবাদে ইরান এ সমঝোতার নির্ধারিত মাত্রা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, পাশ্চাত্যের প্রতিশ্রুতি ভঙ্গ অব্যাহত থাকলে শতকরা ২০ বা তার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিকল্পনাও তার দেশের রয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা