জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
১৮ জুন ২০১৯, ১০:৪৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ এএম
বিদেশ ডেস্ক:
জাপানে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর উপকূলে মঙ্গলবার (১৮ জুন) ভূমিকম্পটি আঘাত হানে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে সরকার।
এর আগে পাওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি গতির ঢেউ আছড়ে পড়ছে। এমনটা দেখা যাওয়ার পর দেশটির ইয়ামগাতা, নিগাতা, ইশিকাওয়া নামক অঞ্চলগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
তবে ভূমিকম্পের কারণে প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি হওয়ার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দেশটির হোনসু দ্বীপ থেকে ৫৩ মাইলে দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে। দেশটির আবহাওয়া-সংক্রান্ত সংস্থাও সব অঞ্চলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপেগুলোতেও সুনামি সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের সাত মাইল গভীরে। দেশটির সংবাদমাধ্যম এনএইচকে মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন সুনামি দেখার জন্য ওইসব এলাকায় সমুদ্র উপকূলের কাছাকাছি না যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা