তুরস্কের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২
১১ জুলাই ২০২১, ০৬:২০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১২ জন নিহত ও আরও ২৬ জন আহত হয়েছেন। রোববার (১১ জুলাই) স্থানীয় সময় ভোররাতে তুরস্কের পূর্বাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুর্ঘটনাটি সম্পর্কে অবহিত স্থানীয় দুটি সূত্র রয়টার্সকে বলেছে, তুরস্কের ভান প্রদেশের ইরান সীমান্তবর্তী জেলা মুরাদিয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বাসটি একটি খাদে পড়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে উভয় সূত্রই বার্তা সংস্থাটিকে বলেছে। বাসটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি প্রধান ট্র্যানজিট রুট তুরস্ক। প্রধানত ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা হেঁটে ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করে। তারপর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নৌকাযোগে তারা ইউরোপের পথে পাড়ি জমায়।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি