দক্ষিণ আফ্রিকায় করোনায় আরও তিন বাংলাদেশির মৃত্যু
০৯ জুলাই ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে বিশজন প্রবাসীর মৃত্যু হলো। বৃহস্পতিবার (৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানের নিউক্যাসেলে মুহাম্মদ লিটন মিয়া নামের এক বাংলাদেশি মৃত্যুবরণ করে। লিটনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
এছাড়া, দেশটির প্রিটোরিয়াতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবকের মৃত্যু হয়। মৃত জাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রাম লোহাগাড়া থানা বড়হাতিয়ার ইউনিয়নে। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হয়ে প্রিটোরিয়ার একটি হাসপাতাল ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুধবার (৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের লেনাসিয়ায় করোনা আক্রান্ত হয়ে নুরুল আমিন নামে আরও এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। নুরুল আমিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের রাস্টেনবার্গে খোরশেদ আলম নামে একজন বাংলাদেশি অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিসে ভুগছিলেন বলে জানা গেছে। ৩ জুলাই (শুক্রবার) তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খোরশেদ আলম নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা