পলাশে গুলি ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার
০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ মাসুদ মিয়া (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূইয়াসহ পুলিশেরিএকটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা