রায়পুরায় অটোরিকশা নিয়ে বের হওয়া কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
২৯ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় শাহাদাৎ হোসেন (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বার) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহাদাৎ হোসেন একই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড়ভাই ধান কাটতে গেলে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় মাদ্রাসা পড়ুয়া শাহাদাৎ হোসেন। বিকালে সড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করেন। পরিবার ও স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহাদাৎকে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে গেছে। পরে অটোরিকশাটি ঘটনাস্থলের অদূরে পাওয়া গেছে।
ঘটনাস্থলে উপস্থিত রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মাসুদ আলম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পরবর্তী আইনানুগ কাজ চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা