শিবপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত
০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় হতে এ গণমিছিল বের করা হয়।
এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউছারের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি ইটাখোলা-শিবপুর সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো. আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যাপক আতাউর রহমান, শিবপুর পৌরসভা জামায়াতের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “আগামী দিনের শিবপুর হবে দাঁড়িপাল্লার শিবপুর। জামায়াতে ইসলামীর প্রতি মানুষের ভালোবাসা আজ আরও দৃঢ় হয়েছে। দেশ গড়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপনারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজ শিবপুরে এসে দাঁড়িয়েছেন-আমরা বিশ্বাস করি, এখানকার মানুষ আজ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। শিবপুর আসনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা